10 লক্ষ নেকির দোয়া, দোয়াটি বাজারে গিয়ে পড়লে ১০ লক্ষ নেকি পাওয়া যায় ও ১০ লাখ গুনাহ মাফ হয়। 10 Lokkho Nekir Doa!

10 লক্ষ নেকির দোয়া, দোয়াটি বাজারে গিয়ে পড়লে ১০ লক্ষ নেকি পাওয়া যায় ও ১০ লাখ গুনাহ মাফ হয়। 10 Lokkho Nekir Doa!

 

মহান আল্লাহ তা’য়ালা বান্দার প্রতি অতি দয়ালু এবং অনুগ্রহশীল। বান্দা যেনো ছোট্ট এই দুনিয়ার সামান্ন সময়ের জিন্দেগী থেকে অনন্ত কালের জিন্দেগীর জন্য বিশাল জান্নাত ও অসীম নাজ-নেয়ামত কামাই করে নিয়ে যেতে পারে, সেই জন্য মহান আল্লাহ তা’য়ালা বান্দাকে ছোট ছোট আমলে বেশি নেকি দান করেন। মানুষ একটু চেষ্টা করলেই অনেক নেকি হাসিল করতে পারে। পেতে পারে মহান আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ।

আমাদেরকে দিনের অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বাজারে, শপিং মলে সময় দিতে হয়। বাজার হচ্ছে গাফিলতি, ঔদাসীন্যের জায়গা, যেখানে মানুষ আল্লাহকে ভুলে যায়, দুনিয়া নিয়ে মগ্ন হয়ে পড়ে। এছাড়া সেখানে খারাপ লোক বেশি জমা হয় যারা মিথ্যা, প্রতারণা, নারীদেরকে উত্যক্ত করা, খারাপ পুরুষ বা মহিলাদের সাথে দেখা করা, গান-বাজনা ইত্যাদি নানাবিধ হারাম কাজ বেশি সংগঠিত হয়। একারণে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। আর এই বাজারে গিয়ে 10 Lokkho Nekir Doa ১ বার পড়লেই আমরা পাচ্ছি ১০ লক্ষ নেকি!

আর একারণেই সেখানে আল্লাহর যিকিরের জন্যে, আল্লাহর বড়ত্ব প্রকাশের জন্যে একটি দোয়া আছে যে দোয়াটি বাজারে গিয়ে পড়লে ১০ লক্ষ নেকি পাওয়া যায় ও ১০ লাখ গুনাহ মাফ হয়।

IDC Partner

 

হাদিসে আছেঃ হজরত সালিম ইবনু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এ দোআ পড়বে, আল্লাহ তাআলা ঐ ব্যক্তির আমল নামায় ১০ লাখ নেকি লিখে দেন এবং দশ লাখ গোনাহ মাফ করে দেন। আর ঐ ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন।  মুসতাদরেকে হাকিমের বর্ণনায় দশ লাখ মর্যাদা বুলন্দ করা হবে বলে উল্লেখ করেছেন।      -(ইবনে মাজাহ, তিরমিযী, মুস্তাদরেকে হাকিম)

10 Lokkho Nekir Doa টি হচ্ছে –

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لاِ يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকালাহ; লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহঈ ওয়াইয়ুমীত; ওয়াহুয়া হায়্যুল-লা ইয়ামূত; বিয়াদিহিল খাইরু ওয়া হুওয়া আ’লা কুল্লি শাই’ইন ক্বাদীর।

অর্থঃ একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দান করেন। আর তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই। সকল প্রকার কল্যাণ তাঁর হাতে নিহিত। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। -(তিরমিযীঃ ৩৪২৮; ইবন মাজাহঃ ৩৮৬০; হাকেম ১/৫৩৮)

আল্লাহ আমাদের সবাইকে 10 Lokkho Nekir Doa আমল করার তাওফিক দান করুন, আমিন।

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

Related posts

Dua In Helpless Situation-অসহায় অবস্থায় আল্লাহর সাহায্যের জন্য দু’আ

by IDCAdmin
5 years ago

23 Places Areas and Times of Acceptance of Dua – দু’আ কবুল হওয়ার ২৩টি স্থান, ক্ষেত্র ও সময়:

by IDCAdmin
4 years ago

Importance of Surah Rahman – সুরা আর রাহমানের ফজিলত

by IDCAdmin
7 years ago
Exit mobile version